ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে তিন বাহিনীকে কঠোর প্রস্তুতির নির্দেশ

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় নির্বাচন যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য তিন বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। নির্বাচনকালীন সময় দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অটুট থাকে—এটাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, গত ১৫ মাসে সামরিক বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে তারা যেন নির্বাচনকালেও দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

সূত্র জানায়, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনা সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া বৈঠকে তিন বাহিনী প্রধানরা আগামী ২১ নভেম্বর পালিতব্য সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিক আয়োজনে প্রধান উপদেষ্টাকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

আগামী নির্বাচনে তিন বাহিনীকে কঠোর প্রস্তুতির নির্দেশ

প্রকাশিত: ১১:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫