ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী দিনের নেতৃত্বে বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি: তারেক রহমান

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির রয়েছে, তবে তা অবশ্যই একটি নির্বাচনের মাধ্যমে হতে হবে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “মানুষ বিএনপির কাছে পরিবর্তনের আশা করছে। তারা বিশ্বাস করে, বিএনপি সঠিক উদ্যোগ নেবে এবং একটি ইতিবাচক সূচনা করবে।”

তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত পরিবর্তন এসেছে—সেদিন দেশের মানুষ যেন দীর্ঘদিন পর বুক ভরে শ্বাস নিতে পেরেছে। নিজের হার্টের অসুস্থতার উদাহরণ টেনে তারেক রহমান বলেন, “অ্যাটাকের পর যখন শ্বাস স্বাভাবিক হয়, তখন যে অনুভূতি হয়, ৫ আগস্ট বাংলাদেশের মানুষেরও তেমনই লেগেছে।”

তারেক রহমান জানান, পুরো দেশ এখন ভালো পরিবর্তনের প্রত্যাশায় আছে। যদিও সবকিছু একদিনে বদলে যাবে না, তবুও ইতিবাচক উদ্যোগ অবিলম্বে শুরু করা জরুরি।

দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তবে ড্যাবের এই কাউন্সিল প্রমাণ করবে যে বিষয়টি পুরোপুরি সত্য নয়।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং বেগম খালেদা জিয়া স্বৈরাচার পতন ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, “নেতাদের দেখানো পথ অনুসরণ করে গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে মজবুত করে তুলতে হবে।”

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

আগামী দিনের নেতৃত্বে বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি: তারেক রহমান

প্রকাশিত: ০৫:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫