রায়হান সিকদার,লোহাগাড়াঃ
স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার থেকে দেশে শুরু হচ্ছে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-১৯।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করবেন। ২৩ এপ্রিল এই সেবা সপ্তাহ শেষ হবে।
জাতীয় স্বাস্হ্য সেবা সপ্তাহ-১৯ উদযাপন উপলক্ষে লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এক অনাড়ম্বর পরিবেশে এ সেবা সপ্তাহ পালন করবেন বলে মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ নিশ্চিত করেছেন।এ সেবা সপ্তাহ-১৯ আগামী ১৬এপ্রিল হতে ২০এপ্রিল পর্যন্ত চলবে।
হাসপাতালকে মনোমুগ্ধকর পরিবেশে সাজানো হয়েছে। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা প্রদান, টেলিভিশনে প্রচার প্রচারণা, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা।
স্বাস্থ্য সেবা সপ্তাহ-১৯ উপলক্ষে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্দর,অত্যাধুনিক ও নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। হাসপাতাল এখন সাজ সাজ রব।ইতিমধ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন।
মানুষের দৌড়গৌড়ায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অগ্রনী ভূমিকা রেখে যাচ্ছেন।হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন অনেক এগিয়ে।
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-১৯ কে সফল ও সার্থক করতে আগামীকাল মঙ্গলবার সকলকে যথাসময়ে উপস্হিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















