ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের লকডাউন ঘোষণার প্রতিবাদে লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের ঘোষিত “লকডাউন” কর্মসূচির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা সদরে বটতলী মোটর স্টেশনে বেস্ট চৌধুরী প্লাজা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য
কাজী নুরুল আলমের সভাপতিত্বে আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আরিফুল্লাহর সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি
বটতলী শহর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ জালাল উদ্দিন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসেনসহ স্থানীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে চলমান ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে জনগণ এখন সোচ্চার হচ্ছে। যারা স্বাধীনভাবে মত প্রকাশে বাধা সৃষ্টি করছে, তারা গণতন্ত্রের পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ উপায়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবো, ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর কাছে এ বাংলাদেশ নিরাপদ। তাই দেশে ন্যায়, শান্তি ও ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন কোনো ভয়ভীতি বা বাধার মুখে থেমে থাকবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

আওয়ামী লীগের লকডাউন ঘোষণার প্রতিবাদে লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ০৩:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫