
রায়হান সিকদারঃ
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার সওদাগর পাড়ার বাসিন্দা লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত জিয়াউল হক চৌধুরী বাবুল এর ভাতিজি ও চেয়ারম্যানের বড় ভাই মরহুম শামসুল হক চৌধুরী এবং আরেফা বেগমের কনিষ্ঠ কন্যা সাইরিন চৌধুরী ইতি প্রথম চেষ্টাতেই অ্যাডভোকেট হয়ে সাফল্যের স্বাক্ষর অর্জন করেছেন।
সাইরিন চৌধুরী ইতি ২০১৭সালে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে সুনামের সাথে এসএসসি, ২০১৯সালে কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি এলএলবিতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তিনি আইন বিষয়ে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে Bangladesh Bar Council-এর এডভোকেট তালিকাভুক্তির পরীক্ষায় অংশ নিয়ে প্রথম সুযোগেই উত্তীর্ণ হয়ে এডভোকেট হওয়ার গৌরব অর্জন করেন।
স্থানীয়রা জানিয়েছে, লোহাগাড়ার একজন মেয়ের এরূপ সাফল্য এলাকার নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পরিবারের পক্ষ থেকে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন।
অ্যাডভোকেট সাইরিন চৌধুরী ইতি তার অনূভুতি প্রকাশ করতে গিয়ে প্রতিবেদককে বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া। মহান এ পেশায় মানুষের জন্য কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আজকে আমার বাবা যদি বেঁচে থাকতো আব্বা অনেক খুশী হতেন। মায়ের অনুপ্রেরণা,সাহস ও উৎসাহ পেয়েছি। শিক্ষক-শিক্ষিকাসহ সকলের আন্তরিকতা পেয়েছি। তিনি আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করাই আমার লক্ষ্য।”
অ্যাডভোকেট সাইরিন চৌধুরী ইতির এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
