
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম সড়ক দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে তৈলারদ্বীপ সেতু এলাকায় তাঁর বহনকারী গাড়ির সঙ্গে একটি জিপ গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালখালী থেকে বাঁশখালীর উদ্দেশ্যে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এমপির গাড়ির পাশে ধাক্কা দেয়। সংঘর্ষে গাড়িটির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয় এবং সাইড লুকিং গ্লাস খুলে সড়কে পড়ে যায়।
তবে চালকের তাৎক্ষণিক বিচক্ষণতা ও দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় সংসদ সদস্যসহ গাড়িতে থাকা কেউ আহত হননি।
বিষয়টি নিশ্চিত করেছেন এমপির একান্ত সচিব অ্যাডভোকেট জিএম সাইফুল ইসলাম। তিনি জানান, “আল্লাহর রহমত ও চালকের দ্রুত সিদ্ধান্তের কারণে বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পেয়েছেন। এমপি মহোদয় সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।”
দেশ বাংলা অনলাইন 
