ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে এলাকাবাসীর অবস্থান ও গনস্বাক্ষর কর্মসূচি

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়ায় অবৈধ বালু ও মাটি কাটি বন্ধে অবস্থান ও গনস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১লা এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৪টা থেকে জঙ্গল পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সর্বস্তরের গ্রামবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলাকালাবাসীরা জানিয়েছে, বালু ও মাটি ব্যবসায়ীদের রাজনৈতিক প্রভাবের কারণে বিভিন্ন সময় বাধা দিয়েও তাদের প্রতিরোধ করা যাচ্ছে না।অনেক সময় বাধা দিলেও স্থানীয় প্রশাসনের অনুমতি আছে বলে জোর খাটিয়ে বালু ও মাটি ব্যবসার কর্মকান্ড পরিচালনা করছে।

গণস্বাক্ষর কর্মসূচিতে সমর্থন জানিয়ে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঢাকা জজ কোর্টের বিচারক মোহাম্মদ জুনায়েদ।

এ কর্মসূচিতে উপস্থিত থেকে চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবু তাহের তার বক্তব্যে বলেছেন ,জেলা প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলনের জন্য টেন্ডার দেয়া হলেও আবাসিক এলাকার মধ্য দিয়ে প্রবাহিত কোনো খালে বালু উত্তোলনের টেন্ডার দেয়া আইনসঙ্গত নয়। অথচ বিগত ১৬ বছরের বৈধ ও অবৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলনের কারণের এলাকার বিভিন ঘরবাড়ি ,কৃষি জমির মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি উত্তর পদুয়ার সাথে খোর্দ্দ কেওচিয়া সংযোগ সেতু এবং জঙ্গল পদুয়ার সাথে উত্তর পদুয়ার সংযোগ সেতু দুটির মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। আমরা এটা প্রতিকার চাই ,এই বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করতে হবে।

বিকাল ৪ টা থেকে শুরু এ গনস্বাক্ষর কর্মসূচিতে কমপক্ষে ৫ শতাধিক মানুষ স্বাক্ষর করেছে।

অত্র এলাকার কৃতি সম্তান মোহাম্মদ ফেরদৌস খান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ এ গনস্বাক্ষর কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন।

গনস্বাক্ষর কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা মাষ্টার আবুল হোসেন, মোহাম্মদ সেলিম, এনামুল হক, রফিক সিকদার, মোহাম্মদ জোনাইদ, ইঞ্জিনিয়ার মামুন, মহিউদ্দিন, মোহাম্মদ রিদোয়ান, মোহাম্মদ নাছির, মোহাম্মদ জাহাঙ্গীর, নেজাম উদ্দীন, মোরশেদ সিকদার, মোঃ জাহেদুল আলম, মোঃ রহিম উদ্দীন সহ আরো অনেকে।

এতে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে এলাকাবাসীর অবস্থান ও গনস্বাক্ষর কর্মসূচি

প্রকাশিত: ১২:৪১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫