ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সিলেটের জেলা প্রশাসক

অবৈধভাবে একটি পাথর সরালেই কঠোর ব্যবস্থা

সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব নেওয়ার পরদিনই অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে তিনি তিনটি মিল থেকে বিপুল পরিমাণ পাথর জব্দ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সাদাপাথর লুটে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। একটি পাথর অবৈধভাবে সরালেও জীবন ঝালাপালা করে দেব। জনগণ আমাদের শক্তি—তাদের পাশে নিয়েই আমরা ব্যবস্থা নেব।”

তিনি আরও জানান, কারা কীভাবে এ লুটের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি সাদাপাথরকে আগের প্রাকৃতিক রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় টুকেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার ও আরেকটি অজ্ঞাত ক্রাশারে মজুদকৃত পাথর জব্দের নির্দেশ দেন জেলা প্রশাসক।

কোম্পানীগঞ্জের ইউএনও রবিন মিয়া জানান, জেলা প্রশাসকের নির্দেশে জব্দ করা এসব পাথরের পরিমাণ পরে সার্ভেয়ারের মাধ্যমে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, সিলেটের পাথর লুট নিয়ে দেশব্যাপী সমালোচনার মধ্যে গত ১৮ আগস্ট জেলা প্রশাসক মাহবুব মুরাদকে ওএসডি করা হয়। এরপর আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সিলেটের জেলা প্রশাসক

অবৈধভাবে একটি পাথর সরালেই কঠোর ব্যবস্থা

প্রকাশিত: ০৮:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫