ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে সাতকানিয়া ছাত্রলীগের কমিটি থেকে বাদ পড়ল ৪ জন

দেশবাংলায় সংবাদ প্রকাশের পর

সদ্য ঘোষিত সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে স্থান পায় বিতর্কিত কিছু ছাত্র। যা নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েক দিনধরে লেখালেখি হয়ে আসছিল।

অবশেষে ৫ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিতর্কিত ওই ছাত্রদের উপজেলা ছাত্রলীগসহ সংগঠনের সকল পদ পদবী থেকে অব্যহতি দেওয়া হয়।

অব্যবহিতা পাওয়া বিতর্কিতরা হলেন যুগ্ন সাধারণ সম্পাদক রিদুয়ানুল ইসলাম,ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আজাদ উদ্দিন,সহ সম্পাদক রিয়াজ উদ্দিন ও শহিদুল ইসলাম শহিদ।

এব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন জানান মোটরসাইকেল চুরি, শিবির সংশ্লিষ্ট সহ বেশ কিছু অভিযোগের সত্যতা মিললে দলের শৃঙ্খলা রক্ষার্থে তাদেরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন মিন্টু বলেন, এখনো অনেক বিতর্কিতরা রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে কমিটি নিয়ে বিতর্ক থেকেই যাবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

অবশেষে সাতকানিয়া ছাত্রলীগের কমিটি থেকে বাদ পড়ল ৪ জন

প্রকাশিত: ১১:০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯