
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
সাতকানিয়ায় সড়ক দূর্ঘটনায় আক্রান্ত হওয়ার দুই দিন পর এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম নুরুল আবছার। সে সাতকানিয়ার কেরানীহাট নিউ মার্কেটের একজন বস্ত্র ব্যবসায়ী। স্থানীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটার সময় নিজের দোকান বন্ধ করে মোটর সাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসমত আলী সিকদারের দোকানের অদুরে একটি গাছভর্তি ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে নুরুল আবছারসহ মোটর সাইকেলের অপর যাত্রী তার বড় ভাই আব্দুল কাদের আহত হয়। স্থানীয় তাদের উদ্ধার করে প্রথমে কেরানীহাটস্থ একটি হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক নুরুল আবছারের অবস্থা আর্শকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় তার মৃত্যু হয়। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহত নুরুল আবছার ছদাহা ইউনিয়নের কাজিরখীল এলাকার মৃত সাব্বির আহমদের পুত্র
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















