
খোরশেদ আলম শিমুল
হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্টে আহত রাশেদ(১৮)৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।সোমবার(২৭অক্টোবর) শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।রাশেদ ফটিকা কড়িয়ার দিঘীর পাড় এলাকার আবদুল লতিফ উকিল বাড়ির মোঃ ফরিদ সওদাগরের পুত্র। তার মৃত্যুর সংবাদ নিজ এলাকায় এসে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, হাটহাজারী পৌরসভার কড়িয়ার দিঘীর পাড় ৬নং ওয়ার্ডে গত ২৪শে অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রাশেদ ও বাদশা বিদ্যুৎ স্পৃষ্ট হয়।এলাকাবাসি ঘটনাস্থল থেকে দ্রুত দুইজন কে উদ্ধার করে প্রথমে হাটহাজারীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেন।এর মধ্যে আহত বাদশা কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন এবং গুরুতর আহত রাশেদ কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।চমেক হাসপাতালে অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত ডাক্তার রাশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে প্রেরন করা হয়।৪দিন বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এদিকে রাশেদের নামাজের জানাযা আজ রবিবার বেলা ১২টায় ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্টিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
