
দেশবাংলা ডেস্কঃ
করোনাভাইরাস পরীক্ষা না করে মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে দুপুরে তাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
উল্লেখ্য, ডা. সাবরিনা একজন সরকারি চিকিৎসক হয়েও নিজেকে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান পরিচয় দিতেন। অনুমতি না থাকলেও বাসায় গিয়ে নমুনা সংগ্রহ, সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করিয়েও টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে জেকেজির বিরুদ্ধে।
প্রতিদিনের সংবাদ
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















