ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের প্রার্থীর জসীম উদ্দীনের পক্ষে মানববন্ধন

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বৈষম্যবিরোধী ৩৬ জুলাইযোদ্ধা ও বিপ্লবী জুলাইযোদ্ধার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ৩৬ জুলাইযোদ্ধা ও বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব মহিউদ্দীন কাদের। অনুষ্ঠানটি পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাইযোদ্ধাদের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাহাবুদ্দীন।
এতে বক্তব্য দেন জুলাই আন্দোলনের অন্যতম জুলাইযোদ্ধা মাহাবুল আলম রাশেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের নেতা তারিকুল ইসলাম ফয়সাল, মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ ইসমাইল, জুলাইযোদ্ধা সোলাইমান সুমন, মোহাম্মদ খোকন উদ্দিন, অ্যাডভোকেট এম এ রাশেদ, প্রফেসর উত্তম কুমার শীল, শ্রী তাপস ধর, মো. শহীদউদ্দিন ও মাসুদ বিন খান।
বক্তারা বলেন, আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে অভিযোগ তোলা হয়েছে, তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে প্রার্থীকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
বক্তারা আরও বলেন, কর্নেল (অব.) অলি আহমেদের পরিকল্পনা ও অর্থায়নে জুলাইযোদ্ধা সংগঠনের নাম ব্যবহার করে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা মনে করেন। তবে এসব অপচেষ্টা ব্যর্থ হবে বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে বলা হয়, আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর আগে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে চন্দনাইশ ও সাতকানিয়ার জনগণ ধানের শীষ প্রতীকে আবারও তাকে বিপুল ভোটে জয়ী করবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
এ সময় বক্তারা অতীতে আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের বিরুদ্ধে করা মিছিল, সমাবেশ, স্মারকলিপি ও মানববন্ধনের জন্য দুঃখ প্রকাশ করেন এবং এ বিষয়ে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের প্রার্থীর জসীম উদ্দীনের পক্ষে মানববন্ধন

প্রকাশিত: ০৯:৪০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬