
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
বর্তমান করোনা ভাইরাস দুর্যোগময় সংকট পরিস্থিতিতে বাচ্চাদের সর্দি, জ্বর, কাশি সহ বিভিন্ন রোগে ভুগছেন, তাদের সুস্থ্যতায় মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন লোহাগাড়া মা- মনি হাসপাতালের শিশু রোগ চিকিৎসক ডাঃ মোঃ হেলাল উদ্দিন।
বিশেষ করে শিশু রোগ চিকিৎসক ডা: হেলাল উদ্দিন লোহাগাড়া মা- মনি হাসপাতালে নিয়মতি চেম্বারও করে যাচ্ছেন।
ফোনে অথবা অনলাইনে চিকিৎসাসেবা পেতে: https://www.facebook.com/DrHelal-Uddin-OnlineTelemedicine-Service-111979890468451/ নামে একটি ফেসবুক পেইজ খুলেছেন।
এছাড়াও সেবা গ্রহীতাগণকে অনলাইন ও ফোনে সেবা গ্রহণের জন্য 01554312476 নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
এ ব্যাপারে জানতে চাইলে শিশু রোগ চিকিৎসক ডা. মুহাম্মদ হেলাল জানান, ‘চিকিৎসা একটি মহৎ পেশা। মানুষের সেবা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ইতিমধ্যে অনেকে ফোন করে পরামর্শ নিচ্ছেন। দৈনিক ২৫/৩০ টি ফোন পাচ্ছি।
দেশের এমন কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের বড় কর্তব্য।’ তিনি বলেন, ‘শুধু চিকিৎসক নন, এখন সবার উচিত নিজ নিজ জায়গা থেকে দেশের মানুষের পাশে দাঁড়ানো।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















