
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকার কলেজ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ১৬তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা গড়দুয়ারা ইউনিয়নে।
প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী এর আগে তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পুর্বে তিনি চুনতি সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিঃ
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















