
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের মওলা পাড়া এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪পরিবারকে নগদ দিয়েছেন চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু নেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
ক্ষতিগ্রস্ত পরিবারের নামগুলো হলো
আবদুল জব্বার,আবদুল জলিল,আবদুল মালেক ও আবুল কাসেম
২৭আগস্ট বিকেলে উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারের হল রুমে সাংসদ প্রফেসর ড.নদভীর ব্যক্তিগত তহবিল হতে প্রত্যেক পরিবারকে ৫হাজার টাকা করে মোট ৪পরিবারকে ২০হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় সাথে ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,এমপি পত্নী রিজিয়া রেজা চৌধুরী, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ,আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু, যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মুহাম্মদ ফারুক,উপজেলা যুবলীগের সদস্য মুহাম্মদ জাহেদুল ইসলাম, যুবলীগ নেতা মুহাম্মদ মিকরাজ উদ্দিন পিন্সু, মুহাম্মদ আদেল চৌধুরী,উপজেলা ছাত্রলীগ নেতা মুহাম্মদ আসিফ ইফতেখার,মুহাম্মদ শফিউল আজম জুয়েলসহ অন্যান্যরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



