ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে

রায়হান সিকদারঃ

বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর ) বিকালে লোহাগাড়া উপজেলা শ্রমিকদল এর উদ্যোগে উপজেলার পদুয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

কর্মসূচির নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলার শ্রমিকদলের সভাপতি এস এম জাকারিয়া।

এসময় বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা দলীয় লিফলেট বিতরণ করে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির নানা দিক জনগণের কাছে তুলে ধরেন।

বক্তারা বলেন, এ ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক অধিকার রক্ষা ও জনগণের সরকার প্রতিষ্ঠার রূপরেখা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। আমরা বিশ্বাস করি, জনগণ জেগে উঠেছে।৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলেেও বক্তারা জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে

প্রকাশিত: ০৫:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫