ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৩ বছর পলাতক থাকার পর হাতিয়ায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘ ২৩ বছর পলাতক থাকার পর ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাজা এড়াতে তিনি এ সময় নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে লুকিয়ে ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ঢাকার ফার্মগেট এলাকার একটি হোটেলে বিশেষ অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি হাতিয়ার চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শুল্যকিয়া গ্রামের বাসিন্দা।

হাতিয়া থানার উপ-পরিদর্শক মিনহাজুল আবেদিন জানান, ১৯৯১ সালে জসিম উদ্দিনের বিরুদ্ধে একটি জি আর মামলা হয়। পরে ২০০২ সালে আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দেন। তবে সাজা কার্যকর হওয়ার আগেই তিনি পালিয়ে গিয়ে পরিচয় পরিবর্তন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার আসল নাম ও ঠিকানা শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা। তিনি আরও বলেন, হাতিয়া থানা-পুলিশের বিশেষ অভিযান ও ‘অপারেশন ডেভিল হান্ট’ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

২৩ বছর পলাতক থাকার পর হাতিয়ায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ০৫:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫