ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারী ইউএনও অফিসে সেবাপ্রার্থীর কাছে ঘুষ চেয়ে শাস্তির মুখোমুখি এক কর্মচারী

খোরশেদ আলম শিমুল

হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের বাসিন্দা আরেফিন
জন্ম তারিখের সাথে তার জন্ম নিবন্ধন মিল না থাকায় সে পাসপোর্ট করতে পারছে না। দুইদিন আগে জন্মসনদ সংশোধন করতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসে আরেফিন।
ইউএনওরুহুল আমিনের‘ অনুপস্থিতি ও আরেফিনের দূর্বলতার সুযোগ নিয়ে ১২ হাজার টাকা ঘুষ দাবি করে উপজেলা নির্বাহী অফিসের স্টাফ আব্দুল মালেক।
রবিবার (১৬ মে) আরেফিনের অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি সম্পর্কে জানতে পেরে আরেফিনের সমস্যার সমস্যার সমাধানসহ অভিযুক্ত স্টাফ মালেকের বিরুদ্ধে ব্যবস্থা নেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
ইউএনও রুহুল আমিন জানান, আরেফিন আজ দুপুর( রবিবার)আমাকে জানায় যে, জন্মসনদে তার নাম ভুল থাকায় তা সংশোধন করার জন্য সে আমার অফিসে আসে। অফিসে আসলে ‘উপজেলা পরিষদের’ স্টাফ আব্দুল মালেক তাকে জানায়,এখন ডিসি অফিসে কোনো সংশোধন হয় না, সব ঢাকায় হয়। তাই ঢাকায় কাগজপত্র নিয়ে যেতে ১২হাজার টাকা লাগবে।
তিনি আরেফিন আরও বলেন, আসলে মূল কাজ আমি ডিসি অফিসে ফরোয়ার্ড
করে দিলেই কাজ শেষ। এই সামান্য একটা চিঠির জন্য ১২
হাজার টাকা ঘুষ নেয়ার কথা শুনে আমি অবাক হই। আমি তাকে আমার কার্যালয়ে আসতে বলি। বিষয়টি আমাকে জানানোর দুই ঘন্টার মধ্যে আরেফিনকে তার সেবা বুঝিয়ে
দিয়েছি। আর আমার অফিসের ওই পিয়ন কে শো কজ করি এবং বিভাগীয় মামলার উদ্যোগ নিয়েছি।
আরেফিন জানান,আমার জন্ম তারিখের সাথে জন্ম নিবন্ধন মিল না থাকায় পাসপোর্ট করতে পারছিলাম না। এটি সমাধান করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দুই দিন আগে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাই।
প্রায় তিন ঘন্টা সময় অতিবাহিত করার পর ওই অফিসের স্টাফ
আব্দুল মালেক আমাকে জানায়, এ কাজগুলো নাকি এখন
আর ডিসি অফিসে করে না, সব কাজ ঢাকায় হয়।
আরেফিন আরোও বলেন আমি যদি তাকে ১২ হাজার টাকা দিই তাহলে চার দিনের মধ্যে সব কাজ করে দেবেন। পরে আমি
বিষয়টি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল
স্যারকে জানালে তিনি সাথে সাথেই আমার সমস্যা সমাধান
করে দিয়ে মালেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহণ করে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

হাটহাজারী ইউএনও অফিসে সেবাপ্রার্থীর কাছে ঘুষ চেয়ে শাস্তির মুখোমুখি এক কর্মচারী

প্রকাশিত: ১২:৫৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯