ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীতে ফুলকলি ও দস্তগীর হোটেলকে ১০হাজার টাকা জরিমানা

খোরশেদ আলম শিমুল

হাটহাজারীতে কি দিন কি রাত থেমে নেই ভেজাল বিরোধী অভিযান। রবিবার (১২ মে) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত হাটহাজারী পৌরসভার বাসষ্টেশন ও কলেজ গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এসময় ফুলকলির বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে রসমালাই ও গাজরের হালুয়ার মোড়কে পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখের স্টিকার না পাওয়ায় ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা ও কলেজ গেইটস্থ দস্তগীর হোটেলে তিন দিনের বাসি জিলাপি তৈরির খামির ও কাপড়ের রং পাওয়া যাওয়ায় দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় তার সাথে ছিলেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।
ইউএনও রুহুল আমিন জানান, হাটহাজারী বাসষ্টেশন ফুলকলি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে রসমালাই ও গাজরের হালুয়ার মোড়কে পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখের স্টিকার পাওয়া যায়নি। ম্যানেজারকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন,রসমালাই ও গাজরের হালুয়া বিক্রির সময়েই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখের স্টিকার লাগিয়ে দেন তারা।
তিনি জানান, আলগা স্টিকার লাগানো এক ধরনের প্রতারণা। পণ্য বিক্রির ঠিক আগে স্টিকার লাগালে সেটি দিনের পণ্য হয়ে যায়। ক্রেতা ঠকাতে ফুলকলির এমন প্রতারণার জন্য বিক্রয়কেন্দ্রের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভবিষ্যতে এ ধরনের কাজ করবেনা বলে মুচলেকা দেন ম্যানেজার।এদিকে কলেজ গেইটস্থ দস্তগীর হোটেলে পেঁয়াজু তিন-চার ঘণ্টা মচমচে রাখতে পেঁয়াজু তৈরিতে ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।এছাড়াও তিন দিনের বাসি জিলাপি তৈরির খামির ও কাপড়ের রং পাওয়া যাওয়ায় দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

হাটহাজারীতে ফুলকলি ও দস্তগীর হোটেলকে ১০হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯