
রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় স্হানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে চুনতী বনাঞ্চলের বন পূনরুদ্ধার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪মে (শনিবার) সকালে উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস এর প্রফেসর ড. কামাল হোসাইন।

কর্মশালায় বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগের বন কর্মকর্তা আবু নাসের মুহাম্মদ ইয়াসিন নেওয়াজ,লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান,চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীসহ বন্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকেই বক্তব্য রাখেন।
কর্মশালায় বক্তারা জানান, অবৈধভাবে দখল হওয়া চুনতি বনাঞ্চল দ্রুত দখলমুক্ত করে দেশীয় ফলজ ও বনজ গাছ রোপন করে বনাঞ্চল সৃষ্টির মাধ্যমে বন্যপ্রাণীর নিরাপদ অভয়ারণ্য তৈরী করার উপর গুরুত্ব বাড়াতে হবে। কোন ভাবেই বন বিভাগের জায়গা দখল করতে দেওয়া যাবেনা। বনের জায়গা রক্ষা করা সকলের দায়িত্ব ও কর্তব্যে বলেও বক্তারা জানান।

কর্মশালায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কর্মকর্তা, জীব ও বৈচিত্র্যে কর্মকর্তারা, উপজেলা কৃষি কর্মকর্তা, চুনতি বন্যপ্রাণী ও চুনতি রেঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারি, জনপ্রতিনিধি,মসজিদের ইমাম ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস এর প্রফেসর ড. কামাল হোসাইন কর্তৃক গবেষনায় বইটি উপস্থিতদের কাছে তুলে দেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















