[primeitworld_print id="11524"]
ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই

দেশবাংলা ডেস্কঃ

বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৩ জুন) বেলা ১১ টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নাসিমের ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার (১২জুন) তার অবস্থা সংকটাপন্ন থে‌কে আরও বেশি সংকটাপন্ন হয়। রাতে হঠাৎ ক‌রে তার হা‌র্টের কার্যকা‌রিতা ক‌মে যায়।

এর আগে গত ১ জুন করোনার উপসর্গ নিয়ে মোহাম্মদ নাসিম ওই হাসপাতালে ভর্তি হন। করোনার নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে।আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়। চিকিৎসকরা তাকে কেবিনে স্থানান্তরের জন্য চিন্তা-ভাবনা করছিলেন। হঠাৎ করে গত ৫ জুন সকালে তিনি বড় ধরনের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।

অস্ত্রোপচারের পর থেকেই তিনি গভীরভাবে অসচেতন রয়েছেন। তবে পরপর দুবার করোনার নমুনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই

প্রকাশিত: ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০