
দেশবাংলা ডেস্কঃ
এবার করোনায় আক্রান্ত হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
আজ ১৯ জুন শুক্রবার বিকেলে বিষয়টি তিনি নিজে নিশ্চিত করেছেন।
সাবেক স্হানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, আজ করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। তাতে পজিটিভ এসেছে। আমি বাসাই আছি। স্বাভাবিক আছি, বড় কোনো সমস্যা মনে করছি না। কীভাবে আক্রান্ত হলাম বুঝতে পারছি না। আসলে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। আমার জন্য দোয়া করবেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















