
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের দিক থেকে সাতকানিয়া–লোহাগাড়া এখনো প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এ অবস্থার পরিবর্তনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। তিনি বলেন, সবাই হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে অচিরেই সাতকানিয়া–লোহাগাড়া উন্নয়নের রোল মডেলে পরিণত হবে—ইনশাআল্লাহ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া উপজেলার বিভিন্ন চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সাতকানিয়া জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, যুব বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী, সাতকানিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক শহীদুল ইসলাম বাবর, ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, ইউপি সদস্য পলাশ সেন, আমিলাইশ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোজাম্মেল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলাম, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হোসাইন আল হিসাম মোহাম্মদ জাবেদ, ছদাহা ইউনিয়নের ইউপি সদস্য মো. আইয়ুব, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. জাকারিয়া, নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নুরুল কবির, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সাদেক হোসেন, নলুয়া পেশাজীবী ইউনিটের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাতকানিয়া যুব ঐক্য কাফেলার সভাপতি আনিসুর রহমান পারভেজ ও সহ-মানব কল্যাণ সম্পাদক রবিউল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান সংসদ সদস্য।
মুহাম্মদ নাজিম উদ্দিন 


















