ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সভাপতি সালাম, সম্পাদক আতাউর

উত্তর জেলা আওয়ামীলীগ

ভোটের মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করল উত্তর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা।

উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম সভাপতি এবং মিরসরাইয়ের শেখ আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিলরদের অধিবেশন শেষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভাপতি পদে এমএ সালাম পেয়েছেন ২২৩ ভোট এবং এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন ১২৯ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান পেয়েছেন ১৯৬ ভোট এবং গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।

এর আগে সকালে নগরীর লালদীঘি মাঠে প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সভাপতি সালাম, সম্পাদক আতাউর

প্রকাশিত: ১২:০০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯