ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবেঃ ইউএনও

রায়হান সিকদারঃ

শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

২জুন (সোমবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার গুনগত মানোন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

ইউএনও বলেন, দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত। অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষকের দায়িত্ব পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হবে। শিক্ষক দরদি মন নিয়ে শিক্ষা দিতে হবে। শিক্ষককেই সমাজের পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে।

ইউএনও ইনামুল হাছান আরও বলেন, যেকোনো দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই।শিক্ষার গুনগত নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে স্কুলের পড়া লেখার মান বৃদ্ধি করতে হবে।

লোহাগাড়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারের সঞ্চালনায় সভায় কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যাপিঠ পরিচালনা কমিটির সভাপতি, দেশটিভি কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুর রহমান, বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আহমদ কবির,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্করসহ বিভিন্ন স্কুলের সভাপতি, সকল স্কুলের প্রধানগন এবং সকল মাদ্রাসার প্রধানগন উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবেঃ ইউএনও

প্রকাশিত: ০৪:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫