লোহাগাড়া অফিসঃ
লোহাগাড়া থানার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় উপজেলার বিভিন্ন সড়কের পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭মে রাতে থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে রাস্তায় যনজট নিয়ন্ত্রণ এবং ভাড়া নৈরাজ্য নিয়ে পরিবহন মালিক শ্রমিক নেতাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখেন
লোহাগাড়া থানার আইন শৃঙ্খলার অতন্দ্র প্রহরী, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।
মতবিনিময় সভায় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন ,লোহাগাড়া থানা ট্রাফিক পুলিশের ইনচার্জ মুজিবুর রহমান,সার্জেন্ট মাহাবুব আলমসহ উপজেলার বিভিন্ন রোডের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















