ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় হাতের মেহেদীর রং শুকানোর পুর্বে গৃহবধু মুমু`র আত্নহত্যা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়ায় আফরোজা খানম মুমু (১৮) এক গৃহবধুর হাতের মেহেদী রং শুকানোর পুর্বে আত্নহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। ২১ মে মঙ্গলবার দিবাগত রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধু মারা যায়। গত ১৬ মে বৃহস্পতিবার ওই গৃহবধু বিষপান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত গৃহবধুর দেবর সাইফুল ইসলাম।

জানা যায়, গত তিন মাস পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক উপজেলার আধুনগর রূপবান পাড়ার আবুল হাশেমের পুত্র মোঃ শফির সাথে একই ইউনিয়নের উত্তর হরিণা মিয়া পাড়ার নুরুল হকের কন্যা আফরোজা খানম মুমু’র বিয়ে হয়। বিয়ের দেড় মাস পর স্বামী বিদেশ চলে যায়। ঘটনারদিন মেয়ের শ্বশুর বাড়িতে তার মা বেড়াতে আসেন এবং মা- মেয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ওই গৃহবধু সকলের অজান্তে বিষপান করেন। তাৎক্ষণিকভাবে ওই গৃহবধুকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশংকজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধু আফরোজা খানম মুমু মারা যায়।

নিহত গৃহবধুর দেবর সাইফুল ইসলাম জানান,
তার ভাবীর পরকিয়া সম্পর্ক ছিল। বিষয়টি প্রকাশ হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছেন।
তিনি আরো বলেন,বিষ পানের সময় একটি চিরকুট তার বিছানা পাওয়া গেছে,চিরকুটে গৃহবধু লিখেন যে,
আমি বিষ খাইছি, আমাকে ক্ষমা করে দিও,এ কথা কাউকে বলবেনা, আমি তোমায় না পেলে মরব বলছি, তাই মরছি,আমি বিষ খেয়েছি এ কথা কেউ যেন না জানে।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শফিউল্লাহ জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় হাতের মেহেদীর রং শুকানোর পুর্বে গৃহবধু মুমু`র আত্নহত্যা

প্রকাশিত: ১১:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯