ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগে যুক্ত হল সেল কাউন্টার, এক মেশিনে পরীক্ষা হবে ২২টি

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে নতুন সেল কাউন্টার মেশিন স্থাপন হওয়ায় এখন এক মেশিনেই কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি), প্লেটলেট কাউন্ট সহ ২২টি গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এর মাধ্যমে ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষা সহ বিভিন্ন রোগ দ্রুত ও সঠিকভাবে শনাক্ত করা যাচ্ছে। আগে এসব পরীক্ষা বেসরকারি হাসপাতালে বেশি খরচে করতে হলেও এখন সরকারি হাসপাতালে স্বল্প খরচে সরকারি নির্ধারিত ফি দিয়েই এই সেবা পাচ্ছেন রোগীরা। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় কমছে এবং সরকারি কোষাগারেও আয় বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, সেল কাউন্টার একটি গুরুত্বপুর্ণ মেশিন। এ মেশিনের মাধ্যমে ২২টি রোগের পরীক্ষার রিপোর্ট জানা যাবে। সম্প্রতি সময়ে
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন হাসপাতালে যোগদান করার পর পরই এ সেল কাউন্টার মেশিনটি স্থাপনের উদ্যোগ নিয়েছেন, যা লোহাগাড়ার প্রান্তিক এলাকার মানুষ এ সেল কাউন্টার দ্বারা বিভিন্ন রোগের পরীক্ষার রিপোর্ট দ্রুত সময়ে পাওয়া যাচ্ছে। রোগীরা খুব কম খরচে নির্ধারিত সরকারি ফি দিয়ে এ সেবা নিতে পারছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগে ল্যাব ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন দিদুল সিকদার। সাথে রয়েছেন বাবলা কৃঞ্চ পাল।

হাসপাতালে সেবা নিতে আসা ধলিবিলা এলাকার বাসিন্দা ছেনু আরা বেগম বলেন, বেসরকারি হাসপাতালে পরীক্ষা করালে অনেক টাকা লাগে, সরকারি হাসপাতালে সরকারি ফি দিয়ে পরীক্ষা করাতে পারছি। আমার অনেক ভাল লেগেছে।

লায়লা বেগম,নামে এক মহিলা বলেন, আমি হসপিটালে এসে ডাক্তার দেখালে পরীক্ষা দেয়, বেসরকারি হসপিটালে দুটো পরীক্ষার দাম অনেক টাকা আসত। আমি তো গরীব।সরকারি প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত ফি দিয়ে পরীক্ষা করে আমার অনেক ভাল লাগছে।

ল্যাব ইনচার্জ দিদুল সিকদার বলেন, হসপিটাল প্রতিষ্ঠার পরে এ প্রথম মানুষের দৌড়গোড়ায় সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সেল কাউন্টার মেশিনটি বসানোর উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ ইকবাল স্যার। এ মেশিনের মাধ্যমে ২২টি রোগের রিপোর্ট জানা যাবে। প্যাথলজি বিভাগে প্রতিদিন ব্যাপক রোগী সাড়া পাচ্ছি।ডেঙ্গু পজেটিভ হলে এ মেশিন দিয়ে সিবিসি পরীক্ষা অবশ্যই করাতে হবে।সরকারি নির্ধারিত ফি দিয়ে হাসপাতালে পরীক্ষা করালে সরকারি কোষাগারে ইউজিার ফি জমা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত ল্যাব সেবা পৌঁছে দিতে সেল কাউন্টার স্থাপন একটি বড় উদ্যোগ। ল্যাব ইনচার্জ দিদুল সিকদার জানান, প্রতিদিনই রোগীরা ব্যাপক সাড়া দিচ্ছেন, বিশেষ করে ডেঙ্গু রোগীসহ জটিল রোগ নির্ণয়ে এই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, সরকারি ফি’র মাধ্যমে লোহাগাড়াবাসী সহজেই নির্ভরযোগ্য রিপোর্ট পাচ্ছেন। স্বাস্থ্য কর্মকর্তা সেবার মান বৃদ্ধিতে হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগে যুক্ত হল সেল কাউন্টার, এক মেশিনে পরীক্ষা হবে ২২টি

প্রকাশিত: ১০:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫