
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় শিশু হেনস্তাকারী নুরুল ইসলাম (৪৫) নামে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে সাতকানিয়া পৌরসভার ছমাদার পাড়াস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের বিষয়টি লোহাগাড়া থানার এসআই জাহেদুল ইসলাম নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নুরুল ইসলাম একই এলাকার আব্দুস ছালামের পুত্র।
জানা যায়, গত ১১ মার্চ রাতে লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনের এক ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত এক শিশুকে হেনস্তা করা হয়। কয়েকদিন আগে সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিচয় শনাক্ত করে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানা এসআই জাহেদুল ইসলাম জানান, এই ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। রোববার (২৩ মার্চ) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















