ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে।

১৪জুলাই(মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা পাবলিক হল রুমে ১৭৭ জন শিক্ষক-কর্মচারির মধ্যে মোট ৮ লাখ ১৭হাজার ৫`শ টাকার প্রনোদনার  চেক বিতরণ করা হয়।

এ সময় ১৫০ জন নন-এমপিও শিক্ষকদের  ৫০০০ টাকা করে ও ২৭ জন কর্মচারিকে ২৫০০ টাকা করে প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন উপস্হিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় যে দুরদর্শিতা দেখিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়।বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক ভাবে উন্নয়ন করেছেন। বিগত সময়ে বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল কিন্তু শিক্ষকসহ সাধারণ মানুষের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত কেউ ভাবেননি। তিনি আরো বলেন, করোনা ভাইরাসে সারাদেশ নিশ্চুপ সেখানে আমরাও সাময়িক কষ্টের মধ্যে রয়েছি। তবে,মহান সৃষ্টিকর্তায় কৃপায় করোনা থেকে শীঘ্রই আমরা মুক্ত লাভ করবো ইনশাল্লাহ।দেশে বিপজ্জনক বিভিষিকা নিয়ে করোনা অামাদেরকে থাবা দিয়েছিল কিন্তু তা এখন অনেকাংশে কমে গেছে। দেশ পরিচালনায় নন এমপি দের কথা মাননীয় প্রধানমন্ত্রী ভেবেছেন, মাথায় রেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সহমর্মিতা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার রাখে। আমরা উন্নয়নের পথে আছি। উন্নয়নের পথে এগুচ্ছে দেশ বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

প্রকাশিত: ০১:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০