রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলায় পৃথক অভিযানে এক ইয়াবা সম্রাট ও আরেক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিষয়টি লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল চরম্বা ইউনিয়নের বিবিরবিলা জুটপুকর এলাকার মৃত ইসহাক মিয়ার পুত্র আবদুল হাকিম (৩০) এবং বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বুর পাড়া এলাকার মৃত নুর আহমদের পুত্র জালাল আহমদ(২৮)।
থানা সুত্রে জানা গেছে,
গোপন সংবাদের ভিত্তিতে ২৮মে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন ও এএসআই মুহাম্মদ শফিউল্লাহ`নেতৃত্বে একটি পুলিশি টিম
উপজেলার আমিরাবাদ বটতলী মোটর স্টেশনস্হ এলাকা হতে ইয়াবা সম্রাট নুরুল হাকিমের কাছ থেকে বিক্রি করার সময় হাতেনাতে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও বড়হাতিয়া তৈয়বুর পাড়া এলাকা থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজ জালাল আহমদকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,
আটক নুরুল হাকিম ইয়াবা সম্রাট।সে দীর্ঘদিন ধরে ইয়াবা ও মাদক ব্যবসার সাথে জড়িত। থানা পুলিশের একটি টিম বটতলী মোটর স্টেশনে জনৈক সোর্সকে ইয়াবা ট্যাবলেট বিক্রী করার সময় হাতে নাতে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
অন্যদিকে,
দীর্ঘদিন ধরে দুর্ধর্ষ সন্ত্রাসী জালাল আহমদ পলাতক ছিল।
থানার এএসআই শফিউল্লাহ`নেতৃত্বে একটি টিম বড়হাতিয়ার ত্রাস ও সন্ত্রাসী নাশকতা,চুরিসহ ৬ মামলার পলাতক আসামী জালাল আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং ২৯মে সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে লোহাগাড়া থানার এসআই সোহেল সিকদার উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















