ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পুকুরে ডুবে হেফজখানার শিক্ষার্থীর  মৃত্যু!

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ইটভাটার পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

রোববার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া কলেজ সংলগ্ন বার আউলিয়া ব্রিকস নামের ইটভাটার পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ তানজিম (৮)।সে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মীর পাড়ার বাসিন্দা ও মীর পাড়া মসজিদ কমিটির সেক্রেটারি মৌলানা কাইছারের প্রথম ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, তানজিম একটি হেফজখানায় পড়ে। ঈদের ছুটিতে বাড়িতে এসে দুপুরের পর থেকে সে অন্য বাচ্চাদের সাথে ফুটবল খেলতে বের হয়। খেলার সময় বলটি ইটভাটার পুকুরে পড়ে যায়। বলটি খুঁজতে গিয়ে পুকুরে নেমে যায়। তার স্বজনেরা তাকে খোঁজে না পেয়ে ব্রিকফিল্ড সংলগ্ন পুকুরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে।দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার পার্থ বলেন, রাত সোয়া ৯টার দিকে পুকুরের পানিতে ডুবে যাওয়া একটা শিশুকে আনা হয়েছিল, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় পুকুরে ডুবে হেফজখানার শিক্ষার্থীর  মৃত্যু!

প্রকাশিত: ১১:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫