ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন

রায়হান সিকদারঃ

“সঠিক পুষ্টি, সুস্থ জীবন” প্রতিপাদ্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা , আলোচনা সভা, এবং পুষ্টি বিষয়ক পরামর্শদান সেবা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৫ এর উদ্বোধন করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আরিফুর রহমান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড ইনচার্জ, নার্সিং সুপারভাইজার, মেডিকেল অফিসারবৃন্দ এবং কনসালটেন্টবৃন্দরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, “পুষ্টি কেবল খাওয়ার সাথে সম্পর্কিত নয়, এটি সুস্থভাবে বেড়ে ওঠা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে পুষ্টি সমৃদ্ধ ফুড বাস্কেট বিতরনস্থানীয় স্কুল মাদ্রাসায় ওয়ার্কশপ ও সচেতনতামূলক আলোচনা।

গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য পুষ্টিবিষয়ক বিশেষ কাউন্সেলিং,অল্পবয়সী শিশুদের জন্য সুষম খাবার প্রদর্শনী ও পুষ্টিমূল্যায়ন,আউটডোরে আগত রোগীদের মধ্যে পুষ্টি সচেতনতা কাউন্সিলিং ও ছোটখাটো পুষ্টিবিষয়ক প্রশ্নোত্তর পর্ব। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুষ্টি বিভাগ নিয়মিত পুষ্টিসেবার পাশাপাশি এই সপ্তাহে অতিরিক্ত উদ্যোগ গ্রহণ করেছে যাতে সাধারণ জনগণ পুষ্টি সম্পর্কে আরও সচেতন হন এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন

প্রকাশিত: ০৭:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫