রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বড় বড় গর্তে পরিণত হয়। মহাসড়কে গাড়ী চলাচল করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। যার ফলে ঘটছে ছোট বড় দুর্ঘটনা ।এহেন সড়কের বেহাল দশা ও দুর্দশার কথা বিবেচনা করে বটতলী মোটর স্টেশনস্হ এলাকায় মহাসড়কে ছোট বড় গর্তগুলো সংস্কারের উদ্যোগ নিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুলের উত্তারাধীকারী ইনজামামুল হক চৌধুরী যুবরাজ।যুবরাজের নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।আজ ২আগষ্ট রাত্রে ইনজামামুল হক যুবরাজ নিজেই কিছু যুবকদের সাথে নিজেই মহাসড়কের গর্তগুলো ইট দিয়ে ভরাট করতে দেখা গেছে। এসয় সাথে ছিলেন যুবনেতা আবু বক্কর ছিদ্দিক রানা,দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু ও হামিদ হাসান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















