রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইনসাফ রেস্তোরাসহ ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৮ মে (বুধবার) দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)পদ্মসেন সিংহ ও লোহাগাড়ার স্যানিটারি অফিসার মো: শের আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ অনুযায়ী ” ইনসাফ রেস্তোরা”কে ৫ হাজার টাকা ও বটতলীর কাঁচা বাজারে খানে আলম সওদাগরের “মুদির দোকানে” এমোনিয়া বিক্রির দায়ে ১০ হাজার টাকা, এবং মেয়াদবিহীন বাজারে খোলা বিস্কুট বিক্রী করায় নুরুল ইসলাম ফল বিতানকে ১৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন লোহাগাড়া থানার পুলিশ সদস্যরা।
রমজান মাসে এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)পদ্মসেন সিংহ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















