
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সাতগড় মাস্টার পাড়ায় গতকাল শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্রসহ প্রয়োজনীয় সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
তারা সবাই অসহায় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ১২অক্টোবর(রোববার) বিকেলে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সমবেদনা জানান। প্রাথমিকভাবে মানবিক সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করা হয়।
ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, চুনতি সাতগড় মাস্টার পাড়া এলাকায় অগ্নিকান্ডে তিনটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্রসহ প্রয়োজনীয় সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। মানবিক সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় স্থানীয় ইউপি সদস,এনতেজার হোসেন, এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী নুরুচ্ছাফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















