ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ার পদুয়ায় ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রাম পুলিশ আমির হোসেন আটক

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক হয়েছেন আমির হোসেন নামে গ্রাম পুলিশের একজন সদস্য।

সোমবার (৫ আগষ্ট) ভোরে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এলাকা থেকে তাঁকে আটক করে স্থানীয় জনতা।

জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায় ঐ ইউনিয়নের গ্রাম পুলিশ আমির হোসেন সহ আরও এক ব্যাক্তি। এসময় নারীটির চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আমির হোসেনকে আটক করে তারা।

আটকের পর গ্রাম পুলিশ আমির হোসেনকে স্থানীয় ইউপি কার্যালয়ে নিয়ে গেলে ইউপি চেয়ারম্যান তাঁকে পুলিশের হাতে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

আটক আমির হোসেন পদুয়ার নয়া পাড়া এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে। এর আগেও আমিরের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার ভাইরাল হয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

অন্যদিকে, মানসিক ভারসাম্যহীন ঐ নারী বর্তমানে পদুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। অভিযুক্তকে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনার থানায় মামলার প্রস্তুতি চলছে বলে থানা সুত্রে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ার পদুয়ায় ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রাম পুলিশ আমির হোসেন আটক

প্রকাশিত: ১০:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯