ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ার চুনতিতে নকল স্বর্ণসহ দু’মহিলা গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

৬০ হাজার টাকার বিনিময়ে নকল স্বর্ণ বন্ধক দিতে এসে দু’মহিলাকে আটক হয়েছে। আজ ১৪ মে (মঙ্গলবার) দুপুর ২টায় উপজেলার চুনতি ডেপুটি বাজার থেকে তাদেরকে আটক করা হয় ।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আটককৃতরা হল রংপুর জেলার পীরগঞ্জ পানবাজার এলাকার সেলিম উদ্দিনের স্ত্রী নাজমা বেগম প্রকাশ শরীফা বেগম (৩০) ও একই এলাকার মৃত মোহাম্মদ রাজুর স্ত্রী ইরানী বেগম (৩৫)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নকল ২টি চেইন ও ১টি আংটি।
পুলিশ সুত্রে জানা যায়,
চুনতি ডেপুটি বাজারের সুকুমার নাথের মালিকানাধীন প্রিয়াংকা জুয়েলার্সে ৬০ হাজার টাকার বিনিময়ে স্বর্ণগুলো বন্ধক দিতে যায়। বিষয়টি দোকানদারের সন্দেহ হলে স্বর্ণগুলো আসল কিনা পরীক্ষা করেন। পরীক্ষার পর স্বর্ণগুলো নকল প্রমাণিত হওয়ায় থানা পুলিশকে খবর দেয়।
চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই চন্দ্র কুমার কুর্মীর নেতৃত্বে একটি পুলিশি দল ঘটনাস্থলে গিয়ে নকল ২ স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসেন।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ার চুনতিতে নকল স্বর্ণসহ দু’মহিলা গ্রেফতার

প্রকাশিত: ০৮:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯