রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।নিহত কৃষকের নাম আবুল হোসেন (৬৫)।
৪ আগষ্ট (রোববার) দুপুরে এই ঘটনাটি ঘটেছে।
নিহত আবুল হোসেন উপজেলার চরম্বা মাইজবিলা দক্ষিণ পাড়া এলাকার মৃত শাচী মিয়ার পুত্র।
নিহতের পুত্র মফিজুর রহমান বলেন, ঘটনারদিন দুপুর সাড়ে ১২টায় তার পিতা বাড়ির পাশে ধানের চারা রোপণের কাজ করতে যান।তার বাবা কৃষি কাজও করতেন।
সেখানে পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে এলাকাবাসী তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বিদ্যুৎতের খুঁটির পাশে থাকা গাছপালাগুলো বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কেটে না ফেলার ফলে তারগুলো জরাজীর্ণ হয়ে ওঠেছে।ফলে বিভিন্ন সময় তারগুলো ছিড়ে মাটিতে পড়ে যায়।ঘটনারদিনও একটি ছেঁড়া তারে জড়িয়ে বৃদ্ধ আবুল হোসেনের মৃত্যু হয়েছে বলেও স্হানীয়রা জানিয়েছেন।
লোহাগাড়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সারওয়ার জাহান বলেন, মৃত্যুর ঘটনাটি শুনেছি।তবে তার ছিড়ে মাটিতে পড়ে থাকার বিষয়টি স্থানীয়রা লিখিত অভিযোগ করেনি।ফলে এই বিষয়টি জানা ছিলনা।এবং মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















