রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়ায় বিশেষ পৃথক অভিযানে ডাকাতি, মাদক, চুরি ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল ২৬ জুন (বুধবার) দিনব্যাপী অভিযানে তাদের আটক করা হয়।
লেহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সুত্রে জানা যায়, মাদকের মালায় লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মিয়াজী এলাকার মৃত ফারুকের পুত্র স্থানীয় ইউপি সদস্য মামুন রশিদ (৪৩), একই এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র সাইদুল ইসলাম (২৫,জাকির হোসেনের পুত্র মোহাম্মদ পেয়ারু(৩৩)। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়।
অপর অভিযানে মাদক মামলায় চরম্বা বিবির বিলা এলাকার নুরুল কবিরের পুত্র জমির(২৮)কে আটক করে ।
অন্যদিকে লোহাগাড়া সদরের জামিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে জামাল আহমদের পুত্র ডাকাতি মামলার আসামী টিপু সুলতান প্রকাশ টিপুকে আটক করে ।
চুরির মামলায় আটক হয় বড়হাতিয়া এলাকার আবুল কালাম এর পুত্র নেছার(৩০) ও জালাল আহমদের পুত্র এমরান(২৮)।
বাকি ২জন সাজাপ্রাপ্ত আসামী।তারা হলেন, আমিরাবাদ রাজঘাট এলাকার আব্দুল মোতালেব এর পুত্র নূরছফা (৩৪) ও চুনতি পানত্রিশা এলাকার মৃত আনু মিয়ার পুত্র আমির আহমদ (৩৮)।
পৃথক পৃথক অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার এস আই আবদুল হক, এস আই বিকাশ, এস আই আবু বক্কর, এ এস আই আবদুল হালিম, এ এস আই শাকিল রানা, এ এস আই শফি উল্লাহ সঙ্গীয় ফোর্স।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,আসামীদের আজ সকালে আদলতে প্রেরণ করা হয়েছে।তিনি আরো বলেন,
মাদক বিক্রেতাদের কোন প্রকার ছাড় নাই। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















