রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলায় ক্যাম্প পালানো নারী-পুরুষ শিশুসহ ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ।
১০ জুন (সোমবার) বিকাল ৩ টায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতির ফরেস্ট অফিসের সামনে থেকে শহরমুখী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো : সাইফুল ইসলাম বিষয়টি উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
তিনি জানান,
আটককৃতরা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















