ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লম্বাশিয়ায় অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ড ও বনবিভাগের অভিযান

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ৮নং ওয়ার্ডের সাতগড় লম্বাশিয়া এলাকায় বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। বছর/দু এক পুর্বে থেকে এ বালু উত্তোলন বন্ধ হলে কিছুদিন ধরে বালু উত্তোলন পুরোদমে শুরু হয়।

সাতগড় লম্বাশিয়া পাহাড়ি এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। এ সময় উত্তোলিত বালুর স্তুপগুলো মিশিয়ে দেয়া হয়েছে এবং ৫টি রাস্তা কেটে দিয়ে বালু উত্তোলনে গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়।

২০ মার্চ(বৃহস্প্রতিবার) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

অভিযানকালে পদুয়া সহকারি বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন, চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান,ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, সাতগড় বিট অফিসার মহসিনসহ থানা পুলিশের সদস্য,আনসার ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বলেন, উপজেলার চুনতি ৮নং ওয়ার্ডের সাতগড় লম্বাশিয়া এলাকায় বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় বনবিভাগ কে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উত্তোলিত বালুর স্তুপগুলো মিশিয়ে দেয়া হয়েছে এবং ৫টি রাস্তা কেটে দিয়ে বালু উত্তোলনে গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়।বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে নিয়মিত মামলার জন্য চুনতি রেঞ্জকে বলা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লম্বাশিয়ায় অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ড ও বনবিভাগের অভিযান

প্রকাশিত: ০৭:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫