ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লবণের অতিরিক্ত মূল্যবৃদ্ধি, দক্ষিণ চট্টগ্রামে ১৬ ব্যবসায়ীকে জরিমানা

 শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাডা ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন হাট বাজারে উচ্চ দামে লবণ বিক্রির অভিযোগে ১৬ ব্যবসায়ীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহ কর্মকর্তারা পৃথক অভিজাত চালিয়ে এ জরিমানা করেন।
জানা যায়,সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা উপজেলার বিভিন্ন জায়গায় দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রি করা হচ্ছে- এমন অভিযোগ পেয়ে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কেরানীহাট, সাতকানিয়া দেওয়ানহাট, মুচির পাট্টি, কোর্ট রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত  দামে লবণ বিক্রির দায়ে কেরানীহাট বাজারের মেসার্স শাহজালাল স্টোরের মালিক মো. মামুনুর রশিদকে ৫০হাজার টাকা, মেসার্স পলাশ স্টোরের মালিক লক্ষণ পালকে ৫০হাজার টাকা, পৌরসদরের দেওয়ানহাট বাজারের মেসার্স ফরিদ স্টোরের মালিক মো. নাঈমকে ২০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই স্টোরের মালিক আবু ছৈয়দকে ৩০ হাজার টাকা, মুচির পাট্টির মেসার্স আমির হোসেন স্টোরের মালিক মামুনুর রশিদকে ৪০ হাজার টাকা, গোলাম সোবহান স্টোরের মালিক মো. মোর্শেদ আলমকে ৩০ হাজার টাকা, জরিমানা করেন। এছাড়া কেরানীহাট বাজারের মের্সার্স দিলীপ স্টোরের মালিক প্রণধীর পালকে পেঁয়াজের দাম বেশি রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করে অসাধু ব্যবসায়ী ও গুজব সৃস্টিরারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  এ রিপোর্ট লেখা রাত ১১ টার সময়ও অভিযান চলছিল।
এদিকে লোহাগাড়ায় বেশি দামে লবণ বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ নভেম্বর ( মঙ্গলবার) রাত সাড়ে ৮ টা থেকে ১০ টা পর্যন্ত লোহাগাড়া বটতলী স্টেশনের দোকান গুলোতো উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তৌছিফ আহমেদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় অতিরিক্ত দামে লবণ বিক্রি করার অপরাধে বটতলীর কাঁচা বাজারের তানভীর ষ্টোরকে ৫ হাজার টাকা, কামাল ষ্টোর ২০ হাজার টাকা, হাজী আলী এন্ড সন্সকে ১০। অপরদিকে আলুঘাট রোডে মেসার্স ফরিদ ষ্টোর ২০ হাজার টাকা ও এম রহমান এন্ড সন্স ২৫ হাজার টাকা জরিমনা করা হয়।
এদিকে ইউএনও আ. ন. ম বদরুদ্দোজা চন্দনাইশের দোহাজারী বাজারে শাহ মোহছেন আউলিয়া স্টোরের মালিক মো. আরজুকে ৫,০০০টাকা, দেলোয়ার স্টোরের মালিক দেলোয়ারকে ৫০০০টাকা ,মাসুম সুপার স্টোরের মালিক আরিফুল ইসলামকে ৫,০০০টাকা ও শাহ তৈয়্যবিয়া স্টোরের মালিক আবু ছিদ্দিককে ৫,০০০টাকা করে ৪ ব্যবসায়ীকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লবণের অতিরিক্ত মূল্যবৃদ্ধি, দক্ষিণ চট্টগ্রামে ১৬ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ০৩:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯