
নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডেস্কঃ
জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সভাপতি মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
তিনি তার শোক বার্তায় বলেন – মোহাম্মদ নাসিমের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো । পরকালে ভালো থাকুন গণ মানুষের নেতা শ্রদ্ধেয় নাসিম ভাই। জাতি চিরদিন তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম আমিন সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য,বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















