[primeitworld_print id="11552"]
ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদ নাসিমের মৃত্যু জাতির অপূরণীয় ক্ষতিঃ আবু সুফিয়ান

নিজস্ব  প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ

সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংক এর পরিচালক আবু সুফিয়ান। এক শোকবার্তায় তিনি বলেন, ‘মোহাম্মদ নাসিমের মতো একজন অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হল।’

মোহাম্মদ নাসিম পাঁচ দশকেরও বেশি সময় ধরে রাজনীতির মাধ্যমে দেশের জনগণের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। পাঁচবার সংসদ নির্বাচনে নির্বাচিত এই সাংসদ রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।’

আজ সকাল পৌনে ১১টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিক, সাবেক স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিমের সক্রিয় ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

মোহাম্মদ নাসিমের মৃত্যু জাতির অপূরণীয় ক্ষতিঃ আবু সুফিয়ান

প্রকাশিত: ১১:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০