শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ২৪ ঘন্টা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ( লাইফ সাপোর্টে) থাকার
পর অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোহাম্মদ এরশাদ(৩২)গতকাল বৃহস্পতিবার দিনগত রাত বারোটার সময় তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক। এর আগে গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় কেরানীহাট – বান্দরবান সড়কের বাজালিয়া অলি আহমদ বীর বিক্রম কলেজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এরশাদ গুরুতর আহত হয়। উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী এরশাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসমান আলী বলেন, বৃহস্পতিবার দিনগত রাত বারোটার সময় বৃহস্পতিবার দিনগত রাত বারোটার সময় দায়িত্বরত চিকিৎসক লাইফ লাইফ সাপোর্ট খুলে নিয়ে এরশাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। আমরা রাতে হাসপাতাল থেকে লাশ নিজ বাড়িতে নিয়ে আসার পর শুক্রবার বাদে আছর স্থানীয় মসজিদ মাঠে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নিহত এরশাদ কেওচিয়া ইউ্য়নিয়নের মোহাম্মদ ইউনুসের ৪ পুত্র ও ২ কন্যার মধ্যে সবার ছোট। জানাযার নামাজে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসলমান অংশ নেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















