[primeitworld_print id="11511"]
ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করোনায় আক্রান্ত

দেশবাংলা ডেস্কঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
একইসঙ্গে মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং তার একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানের শরীরেও করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।শুক্রবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার এদের পরীক্ষা করা হলে শুক্রবার তিনজনের দেহে কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়।”
মন্ত্রী, তার স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১০:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০