[primeitworld_print id="11649"]
ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্র্যাকের চেয়ারম্যান ড.হোসেন জিল্লুর রহমানের মা আর নেই

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডট নেটঃ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাক বাংলাদেশের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের মা জোহরা বেগম (৮৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৭ জুন) ভোর রাতে নগরের পাঁচলাইশের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ড. হোসেন জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, মায়ের অসুস্থতার জন্য তিনি চট্টগ্রামে ছিলেন। দুই ভাইবোন চিকিৎসক বাসায় মায়ের চিকিৎসাসেবা দিচ্ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি বলেন, মাকে নিয়ে পাঁচলাইশ থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দিয়েছি। সেখানে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে।
জোহরা বেগম চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ব্র্যাকের চেয়ারম্যান ড.হোসেন জিল্লুর রহমানের মা আর নেই

প্রকাশিত: ০১:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০