ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিপ্লব বড়ুয়ার পক্ষে সাতকানিয়ায় শীতবস্ত্র বিতরণ

সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট

অদ্য ১৫/১২/১৯ রোববার সাতকানিয়া উপজেলা সদরে অবস্থিত সাতকানিয়া আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো এ শীতবস্ত্র বিতরণ করা হয়।সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র
কাউন্সিলর এ কে এম মোর্শেদের সভাপতিত্বে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজ সেবক সন্তোষ কুমার মল্লিক।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন মিন্টু,মনিরুল ইসলাম,আকতার হোসেন,লিটন কান্তি প্রমূখ।

নেতৃবৃন্দ সাতকানিয়া আলীয়া মাদ্রাসার এতিমখানায় এতিম শিশুদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার জন্য দোয়া প্রার্থনা করে বলেন বাংলাদেশে যতদিন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে ততদিন কোন গরীব,দুস্থ মানুষ অন্ন,বস্ত্র,বাসস্থান সহ অন্যান্য মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হবে না।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বিপ্লব বড়ুয়ার পক্ষে সাতকানিয়ায় শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৫:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯